ads

মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

শেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। ওইসময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Shamol Bangla Ads

এরপর শহরের কলেজমোড়ে শহীদ মাহবুব চত্বরের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে জেলা পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়। ওইসময় শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংক্ষিপ্ত নাটিকা ‘জুলাই ৩৬’ প্রদর্শন করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মাহবুবের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওইসময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!