ads

সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ মাহবুব স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া

স্টাফ রিপোর্টার
আগস্ট ৪, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৪ আগস্ট নিহত শিক্ষার্থী শহীদ মাহবুব আলমের স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার বিকেলে সদর উপজেলার পাকুড়িয়া তারাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জুয়েল, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল. শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মাজহারুল ইসলাম মাসুদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাহবুবের কবর পরিদর্শন ও জিয়ারত করেন। ওইসময় শহীদ মাহবুব আলমের পরিবারের অন্যান্য সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!