মরাগাঙে হঠাৎ বইছে নষ্ট
পিরিতি জোয়ার,
তীরে ঝিমোয় বর্ষার কামধেনু
কাল সোয়ার।
একপাশে যুবকের পুরুষোচিত মাতাল গন্ধ,
বিপরীতে যুবতীর উড়ু উড়ু
ঢেউখেলা ছন্দ।
মধ্য-আকাশে উড়ন্ত পুরুষের
আয়েশি ধর্মসভা ,
কামগন্ধে পুরুষ কাবু করে রাণীমৌমাছি-প্রভা।
মিলনের ঝড়ে ভাঙে পুরুষের অ্যান্ডোফোরাস,
মৃত্যুর কূপে ঠেলে অন্যে-মিলনে
গাঁথে কোরাস।
আহা জলবতী! তুমি মৌরাণী জলময়ূরী পাখি,
কেন প্রেম ভুলে প্রেম-ইশারায়
খেলাও আঁখি?




