ads

বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবিএম মাইনুল হাসান রাসেল এর ‌দুটি কবিতা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

মাটির ব্যাংক

Shamol Bangla Ads

সঞ্চয় কর তুমি
প্রতিদিন অল্প অল্প,
বিপদে আপদে মিটবে অভাব
জীবন সুখের সব গল্প।

অপচয় করোনা তুমি
কাঁদামাটির ব্যাংকের দাও গুরুত্ব,
আমি মাটি,তুমি মাটি
মাটিতেই হবে সব পুরুত্ব ।

Shamol Bangla Ads

গড়তে হবে পরবর্তী প্রজন্ম
বাবার হাতের শিক্ষা ,
মায়ের হাতের কাদামাটি
জনম জনমের দীক্ষা।

আসবে প্রজন্ম গড়বে দেশ
ফুটবে নতুন নতুন ফুল,
মাটির ব্যাংকের পয়সা রাখতে
করবেন না কেউ ভুল।

টাকা
যদি না করতে পারেন
টাকার সঠিক ব্যবহার।
জাতি হিসেবে নোংরা দেখাবে
নিচু হবেন বারবার।

ভাঁজ না করে ব্যবহার করেন
যেমন তেমন রাখবেন না।
উল্টাপাল্টা ব্যবহার করে
টাকা নষ্ট করবেন না।

নেশা করো টাকায় তুমি,
তুমিও পুড়ছো বাববার।
আইন প্রয়োগে সোজা হবে
দুষ্ট লোকের কারবার।

দেশটা সবার,সবার আগে
নিতে হবে উদ্যোগ ।
টাকা সুন্দর,বাংলাদেশ সুন্দর
সুন্দর থাকুক যুগযুগ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!