ads

শনিবার , ৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বঙ্গবন্ধুর স্বপ্ন সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে’

খবর টি পড়েছেন : ১৫৬
‘বঙ্গবন্ধুর স্বপ্ন সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ বঙ্গবন্ধুর স্বপ্ন সমৃদ্ধ সোনারবাংলা বিনির্মাণে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সকলস্তরে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কৃষিবিদ জি.এম সালেহ উদ্দিন।
শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয় ময়মনসিংহ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন.এম. জিয়াউল আলম বেলুন উড্ডয়ন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন। এছাড়াও মানববন্ধন, গণস্বাক্ষর গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি প্রহণ করা হয়।
শনিবার শহরের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা নাগরিক অঅন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেগম রোকেয়াকে অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি :… পরবর্তী সংবাদ শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads