বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা’ নিয়ে শেরপুরের নকলায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ২৬ জুলাই শনিবার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাঁচকাহুনিয়া (গাবতলী) বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু। ওইসময় তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা একটি যুগোপযোগী কর্ম পরিকল্পনা। এই ৩১ দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তাই এ ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
পাঠাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মীর হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মহিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।




