ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউজিসি মেধাবৃত্তি পেলেন শেরপুরের সন্তান কুমিল্লা বিশ্ববিদ্যালয়পড়ুয়া লুবনা জামান

স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কৃতি ছাত্রী শেরপুরের সন্তান লুবনা জামান ২০২৪ সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত মেধাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তার নাম প্রকাশিত হয়েছে।

Shamol Bangla Ads

লুবনা জামান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিবিএ (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন এবং সিজিপিএ ৪.০০ স্কেলে সর্বোচ্চ ৩.৯৪ অর্জন করে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে (মেধা) ক্যাটাগরিতে মনোনীত হন। ইউজিসি মেধাবৃত্তি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মানিত করতে প্রদান করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্ব, নিষ্ঠা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবেই এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির অর্থ ইউজিসির নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে।

এ প্রসঙ্গে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, আমি মনে করি, ইউজিসি মেধাবৃত্তি অর্জন শিক্ষার্থী লুবনা জামানের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার স্বীকৃতি। তার এ অর্জন আমাদের বিভাগের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এটি তার একাডেমিক উৎকর্ষতার একটি স্পষ্ট প্রমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সম্মাননা ভবিষ্যতে তাকে আরও উদ্যম ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি, এটি আমাদের বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে

Shamol Bangla Ads

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন লুবনা জামানসহ সকল মনোনীত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনে তাদের আরও সাফল্য কামনা করেছে। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি বিভাগের, বিশ্ববিদ্যালয়ের এবং সকল শিক্ষার্থীর জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রসঙ্গত, লুবনা জামান শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের প্রবীণ সাংবাদিক এস এম আমিরুজ্জামান লেবু ও শিক্ষিকা জেসমিন জামান জুঁইয়ের কন্যা। লুবনা জামান তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জনের পেছনে অনেক নির্ঘুম রাত, অগণিত পরিশ্রম আর আত্মত্যাগসহ আমার স্যারদের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!