ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্দি-কাশি প্রতিরোধসহ লবঙ্গের যতো গুণ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

গলা খুসখুস, হালকা জ্বর বা সর্দি-কাশি দেখা দিলেই অনেকেই তৎক্ষণাৎ প্যারাসিটামল খেয়ে থাকেন। কিন্তু ঘন ঘন ওষুধ খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। বরং প্রাকৃতিক উপায়ে প্রতিরোধক্ষমতা বাড়ানোই সবচেয়ে কার্যকর। আমাদের রান্নাঘরেই রয়েছে এমন একটি উপাদান, যা ছোট হলেও গুণে অতুলনীয়, লবঙ্গ। শুধু ঠাণ্ডা-জ্বর নয়, লবঙ্গের রয়েছে বহু স্বাস্থ্য উপকারিতা। প্রতিদিন মাত্র ১-২টি লবঙ্গ খাওয়ার অভ্যাস শরীরের নানা সমস্যা থেকে দূরে রাখতে পারে। চলুন, জেনে নিই লবঙ্গের অসাধারণ স্বাস্থ্যগুণ।

Shamol Bangla Ads

হাড় শক্ত করে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যায়। পরিশ্রম, অনিয়মিত জীবনযাপন বা ক্যালসিয়ামের ঘাটতি থেকে দেখা দিতে পারে অস্টিওপোরোসিস। লবঙ্গে থাকা উপকারী অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল হাড়ের ক্ষয় রোধে সাহায্য করে, হাড়কে করে তোলে আরও শক্তপোক্ত।

সাইনাস সমস্যায় দারুণ কার্যকর
সাইনাসের সমস্যা যাদের রয়েছে, তাদের জন্যও লবঙ্গ হতে পারে কার্যকর প্রাকৃতিক ওষুধ। ঠাণ্ডা লাগলে বা সাইনাস বাড়লে লবঙ্গের তেল গরম করে কপালে মালিশ করলে আরাম মেলে। আবার প্রতিদিন লবঙ্গ খেলে ধীরে ধীরে সাইনাসের প্রকোপও কমে আসে।

Shamol Bangla Ads

পাকস্থলীর সুরক্ষা দেয়
গ্যাস্ট্রিক, অম্বল বা পেপটিক আলসারের সমস্যা যাদের রয়েছে, তাদের জন্যও লবঙ্গ অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে, লবঙ্গের এসেনশিয়াল অয়েল পাকস্থলীতে গ্যাস্ট্রিক মিউকাস তৈরি বাড়িয়ে দেয়, যা সংক্রমণের বিরুদ্ধে রক্ষাকবচের কাজ করে। এমনকি পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিও কমায় এটি।

দাঁতের যন্ত্রণায় আরাম
দাঁতে ব্যথা বা মাড়িতে ইনফেকশন হলে লবঙ্গের ব্যবহার বহু পুরনো। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। নিয়মিত লবঙ্গ দিয়ে তৈরি মাউথওয়াশ ব্যবহারে মাড়ি সুস্থ থাকে এবং দাঁতের ইনফেকশনের ঝুঁকি কমে।

যেভাবে খাবেন লবঙ্গ: 
প্রতিদিন সকালে খালি পেটে ১টি লবঙ্গ চিবিয়ে খাওয়া উপকারী। ঠাণ্ডা লাগলে ২-৩টি লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে চা বানিয়ে পান করুন। দাঁতের ব্যথায় সরাসরি লবঙ্গ বা লবঙ্গ তেল প্রয়োগ করুন। প্রাকৃতিক চিকিৎসার দুনিয়ায় লবঙ্গ নিঃসন্দেহে একটি ছোট কিন্তু শক্তিশালী উপাদান। নিয়মিত গ্রহণ করলে ওষুধের প্রয়োজন অনেকটাই কমে যেতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!