ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক সিনেমায় ৪ চরিত্রে আল্লু অর্জুন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

‘পুষ্পা ২’-এর ব্লকবাস্টার সাফল্যের পর আরও বড় চমক নিয়ে আসছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এইবার তিনি ধরা দিচ্ছেন একই সিনেমায় ৪টি ভিন্ন চরিত্রে! জনপ্রিয় পরিচালক অ্যাটলি নির্মাণ করছেন তার পরবর্তী সিনেমা ‘এএ২২xএ৬’, যেখানে দাদা, বাবা এবং যমজ ২ ছেলের ভূমিকায় একাই অভিনয় করবেন আল্লু অর্জুন।

Shamol Bangla Ads

প্রাথমিকভাবে সিনেমাটিতে ছিল কেবল দ্বৈত চরিত্রে আল্লুর অভিনয়ের পরিকল্পনা। প্রবীণ চরিত্রে অন্য একজন বর্ষীয়ান অভিনেতার নাম ভাবা হলেও আল্লু অর্জুন নিজেই অ্যাটলিকে প্রস্তাব দেন। সব চরিত্র তিনি নিজেই করবেন। পরিচালকের সন্দেহ দূর হয় অভিনেতার লুক টেস্টের পর।

অ্যাটলি ভারতীয় গণমাধ্যমে বলেন, একই অভিনেতার চারটি রূপ সিনেমার আবেগ ও ভিজ্যুয়াল ইমপ্যাক্টকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে।

Shamol Bangla Ads

সিনেমাটিতে আল্লু অর্জুনের পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর, মৃণাল ঠাকুর প্রমুখ। প্রযোজনায় রয়েছে দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা সান পিকচার্স। আরও চমকপ্রদ বিষয় হচ্ছে শুটিংয়ের পাশাপাশি চলছে পোস্ট-প্রোডাকশন কাজ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে হলিউডের শীর্ষ ভিএফএক্স টিমের সঙ্গে বৈঠক করেছেন আল্লু ও অ্যাটলি।

সিনেমাটির মুক্তির দিন চূড়ান্ত না হলেও, নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে ছবিটি মুক্তি পাবে একাধিক ভাষায়। এর আগে আসবে একটি জমজমাট প্রোমো, যেখান থেকেই ঘোষণা হবে সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট।

‘এএ২২xএ৬’ যেন একটাই বার্তা দিচ্ছে ভারতীয় সিনেমা আর শুধু প্যান-ইন্ডিয়া নয়, এবার প্যান-গ্লোবাল। অ্যাটলির দৃষ্টিভঙ্গি, আল্লু অর্জুনের অভিনয়-সাহসিকতা, আর সান পিকচার্সের জাঁকজমক প্রযোজনায় তৈরি হচ্ছে এক অনন্য সিনেমা– যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!