হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) : হরতাল আর অবরোধকে পাল্লা দিয়েও বগুড়ার আদমদীঘি উপজেলায় কৃষকরা রবিশষ্য চাষে ঝুঁকে পড়েছেন। বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৭ শত ৩৪ হেক্টর জমিতে রবিশষ্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সার সংকট সংকটের কবলে না পড়ায় ইতি মধ্যেই আগাম জাতের আলু, সরিষা, পিয়াজ ও রসুনের আবাদ মাঠে মাঠে সবুজ সমারোহে শোভা পাচ্ছে দৃষ্ঠি নন্দনে। আবহাওয়া অনুকুলে থাকায় আলু ও সরিষার বাম্পার ফলন ও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশংকা করছেন উপজেলা কৃষি অফিস। তবে যানবাহন চলাচল না থাকলে কৃষকরা ন্যায্য মূল্যে থেকে বঞ্চিত হতে পারে বলে কৃষকরা আশংকা করছে।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, রোপা আমন ধান কাটার পর চলতি রবিশষ্য মৌসুমে অত্র উপজেলায় একটি পৌর সভা সহ ৬ টি ইউনিয়নে এবার মোট ৯ হাজার ৭ শত ৩৪ হেক্টর জমিতে রবিশষ্যের আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়। এর মধ্যে ৪ হাজার ১ শত ৬৫ হেক্টর জমিতে আলু, ৩ হাজার ৯ শত ৯৫ হেক্টর জমিতে সরিষা, ২২ হেক্টর জমিতে গম, ৪ শত ৭০ হেক্টর জমিতে সাক-সবজি, ৮৫ হেক্টর জমিতে পিয়াজ, ৩৫ হেক্টর জমিতে রসুন, ৬০ হেক্টর জমিতে মরিচ, ৩০ হেক্টর জমিতে মিষ্টি আলু, ৫ হেক্টর জমিতে মসুর ডাল, ৫ হেক্টর জমিতে ধনিয়া, ২ হেক্টর জমিতে মাচ কালাই, ২ হেক্টর জমিতে তিল ও ৫ হেক্টর জমিতে ভুট্টা সহ ৯হাজার ৭ শত ৩৪ হেক্টর জমিতে রবিশষ্য চাষ করা হয় । বর্তমানে সরিষার গাছে ফুলে ফুলে ভওে গেছে। মাঠে আলুর গাছ সবুজে দৃষ্টি কারছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুজ্জামান জানান যে হেতু অত্র উপজেলায় সারের কোন সংকট নেই, সময় মত কৃষকরা রবিশষ্যে পরিচর্যা করছে এবং এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে রয়েছে তাই এবারও আলু ও সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।




