ads

রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৩, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজেও হারের শঙ্কায় সফরকারীরা। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের। কেননা ৩ ম্যচের প্রথমটিতে ৭ উইকেটের হার দেখেছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই আজ ডাম্বুলায় টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

জানা যায়, দলে আজ ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিয়ে তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এদিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে।

বাংলাদেশের একাদশ:

Shamol Bangla Ads

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, অভিস্কা ফার্নান্দো, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, জেফ্রি ভানডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!