ads

শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার: সজীব ভূইয়া

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। ১১ জুলাই শুক্রবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

সজীব ভূইয়া বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল, তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে।
এখন আবারও কার্যক্রম চলমান আছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে, আগামী ৫ আগস্ট যদি ঘোষণাপত্র দেওয়া যায়; তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক দলগুলো ঐকমত্য শেষে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।

এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

Shamol Bangla Ads

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল ও সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসিফ মাহমুদ। ওইসময় ২৪-এর ১১ জুলাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণ-অভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!