ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কর ফাঁকি: ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে বুধবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্প্যানিশ আদালত। এছাড়া তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো বা প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

কার্লো আনচেলত্তি ২ মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে তিনি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয়। ওইসময় তার ইমেজ স্বত্বের ওপর অর্জিত আয়ের ওপর কর দেননি বলে মামলা দায়ের করা হয়।

শুনানিতে আনচেলত্তি জানান যে, ক্লাবের থেকে তার ইমেজ স্বত্বের ওপর কর দেওয়ার বিষয়টি জানানো হয়নি। যে কারণে অনিচ্ছায় কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি।

Shamol Bangla Ads

এক বছরের কারাদণ্ডের আদেশ আসলেও আনচেলত্তিকে জেলে যেতে হবে না। সংবাদ মাধ্যম রয়র্টার্স দাবি করেছে, স্প্যানিশ আইনে কর ফাঁকির জন্য কারাদণ্ডের বিধান থাকলেও আসলে তেমন কাউকে তা ভোগ করতে হয় না।

এর আগে শুনানিতে আনচেলত্তি আইনজীবীর মাধ্যমে নিজেকে র্নিদোষী দাবি করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!