ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে অপহরণের ৯ দিন পর একজনকে উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৯:৩৬ অপরাহ্ণ
দেবিদ্বারে অপহরণের ৯ দিন পর একজনকে উদ্ধার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানাগর এলাকা থেকে আবুল কালাম চৌধুরী (৪৩) নামের এক ব্যক্তি অপহৃত হওয়ার ৯ দিন পর উদ্ধার করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে অজ্ঞাতনামা লোকজন তাকে আহত অবস্থায় কুমেক হাসপাতালে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। আজ সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও ভিকটিমের স্বজনরা জানান, গত ২৮ মার্চ দেবিদ্বার উপজেলার রাধানাগর গ্রামের আবুল কালাম চৌধুরী নিজ বাড়ি থেকে কাচিসাইর গ্রামের ওয়াজ মাহফিলে গিয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় এবং তার কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী রহিমা আক্তার বাদি হয়ে পর দিন দেবিদ্বার থানায় অপহরণ মামলা দায়ের করে। পরে পুলিশ ওই মোবাইল নম্বর ট্যাকিং করে অভিযানে নামে। পুলিশের অভিযানের মুখে শনিবার দিবাগত মধ্যরাতে কুমেক হাসপাতালে পাওয়া যায় অপহৃত ওই ব্যক্তিকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে গিয়ে ভিকটিমকে সনাক্ত করার পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অপহরণের রহস্য বের করার চেষ্টা চলছে। আজ সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়া হবে। এ বিষয়ে ভিকটিম আবুল কালাম চৌধুরী জানান, মাহফিল থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা লোকজন তাকে আটক করে গাড়িতে তুলে অজ্ঞান করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রাখে। শনিবার গভীর রাতে ওই চক্রটিই তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে তিনি জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!