ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে শেরপুরে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
জুলাই ৮, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে দেশবাসীর কাছে তুলে ধরতে সারাদেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ওই লিফলেট বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

লিফলেট ব্তিরণ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সাইফুল ইসলাম স্বপনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দফা গুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরও বেগবান করি এবং বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে ঐক্যবদ্ধ হই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!