সিরাজগঞ্জ প্রতিনিধি : শুস্ক মৌসুমে হঠাৎ করেই সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে তলদেশে আকস্মিক ধ্বস দেখা দিয়েছে। শুক্রবার ভোরে গয়লা এলাকায় শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টের তলদেশে আকস্মিক ধ্বসে ৪০ মিটার এলাকার সিসি ব্লক ও মাটি ধ্বসে গেছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার নিবার্হী প্রকৌশলী রফিকুল জানান, ভাঙ্গন এলাকায় বেথমেটিক সার্ভের কাজ শুরু করা হয়েছে। ধ্বসের কারন নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই। উল্লেখ্য, গত বছর এই শহর রক্ষা বাঁধে পর পর ২ দফা ভাঙ্গনে ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।




