ads

শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

খবর টি পড়েছেন : ৭২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল-আমিন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ওই ঘটনা ঘটে। নিহত আল-আমিন (৩২) একই উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রিপন দাস ও ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার আল-আমিনকে গুলি করে বিএসএফের জাওয়ানরা। এরপর আহত অবস্থায় তাকে ভারতের বিশালঘর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মারা যান। বিষয়টি নিয়ে ভারতের একটি ফেসবুক পেইজ ‍‍`ভোরের আলো‍‍` থেকে সংবাদভিত্তিক একটি ভিডিও প্রকাশ হলে তা ছড়িয়ে পরে বাংলাদেশেও। এরপরই নিহতের ঘটনাটি আরো জানাজানি হয়। তবে এখনো মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।

এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর বলেন, শুক্রবার রাতে আল আমিন নামক এক ব্যক্তিকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমার অফিসারদের জানিয়েছি, শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের অর্ধশত গ্রামে রোজা আজ পরবর্তী সংবাদ ভারত সীমান্ত আইন না মানলে আরও কঠোর হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads