ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিমের সঙ্গে ভুলেও যেসব খাবার খাবেন না

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

আমরা অনেক সময় জেনে বা না জেনে এমন কিছু খাবার এক সঙ্গে খেয়ে থাকি, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাদ্যের ভুল সংমিশ্রণ ঘটানোর ফলে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তাই সঠিক সময়, সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ভুল কম্বিনেশনের কারণে খাবার হজমে সমস্যা দেখা দেয়।
যার ফলে ক্লান্তি, গা গোলানো ও বাওয়েল রোগের সম্ভাবনা থেকে যায়। অনেকে ডিম খাওয়ার সময় কিছু চিন্তা ভাবনা করেন না। প্রোটিন, ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ এই খাবারটি নানান পদ তৈরিতে ব্যবহৃত হয়। আবার নানানভাবে এটি খাওয়া হয়ে থাকে। অনেকে শুধুই ডিম খেতে ভালোবাসেন। তবে কেউ কেউ আবার মাংস, দুগ্ধজাত খাদ্যবস্তু ও ক্যাফিনেটেড ড্রিংকের সঙ্গে ডিম খেতে ভালোবাসেন। কিন্তু এমন কিছু খাবার রয়েছে, যেগুলো ডিমের সঙ্গে খেলে ক্ষতি হতে পারে। কী সেসব খাবার, জেনে নিন—

Shamol Bangla Ads

চিনি : ডিমের সঙ্গে ভুলেও চিনি খাবেন না। এটি অ্যামিনো এসিড নিঃসৃত করবে। মানবশরীরের জন্য এটি টক্সিক। এর ফলে রক্ত জমাট বাঁধতে পারে।

সয়া দুধ : ডিমের সঙ্গে সয়া দুধ পান করলে শরীরের প্রোটিন শোষণের ক্ষমতা বাধিত হয়।

Shamol Bangla Ads

চা : অনেকে আবার গরম গরম চা বা কফির সঙ্গে ডিম সিদ্ধ বা ডিমের অমলেট ইত্যাদি খেয়ে থাকেন। কিন্তু এই কম্বিনেশন কোষ্ঠকাঠিন্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। এভাবে চলতে থাকলে এর ফলে বড়সড় সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যাবে।

মাছ : ভুলেও মাছ ও ডিম এক সঙ্গে খাবেন না। এর ফলে অ্যালার্জি হতে পারে।

পনির : মাছের মতো ডিমের সঙ্গে পনির খেলেও অ্যালার্জি হতে পারে। পাশাপাশি শরীরের অন্য রোগও দানা বাঁধতে পারে।

কলা : ডিম সিদ্ধ ও কলা দিয়ে অনেকেই প্রাতঃরাশ সেরে এসেছেন এবং ভবিষ্যতেও হয়ত তাই করবেন। কিন্তু যথা শীঘ্রই এই অভ্যাস পাল্টে ফেলুন। ডিম খাওয়ার পর ভুলেও কলা খাবেন না। বিশেষত, যারা নিয়মিত জিমে যান তারা যদি ডিম ও কলা একসঙ্গে খেয়ে থাকেন তাহলে তাদের নানান স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

লেবু : খাবারের স্বাদ বৃদ্ধির জন্য অনেকেই ডিমের ওপর লেবুর রস ছিটিয়ে নেন বা ডিমের কোনো পদ রান্নার সময় লেবু ব্যবহার করে থাকেন। তবে এমন করা উচিত নয়। কারণ ডিমের সঙ্গে লেবু বা কমলালেবু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া হজমেরও সমস্যা হতে পারে।

দানা শস্য : রাজমা ও বিনস জাতীয় খাবার ডিমের সঙ্গে খাওয়া অনুচিত। কারণ, দুটি খাবারেই প্রোটিন রয়েছে। এই জন্য তা হজম হতে সময় নেয়ে এবং বদহজমের সম্ভাবন বেড়ে যায়।

বেকন : অনেকেই প্রাতঃরাশে ডিমের পোচের সঙ্গে বেকনও খেয়ে থাকেন। তবে এই কম্বিনেশনও বিপজ্জনক। এই দুটি খাদ্য বস্তু এক সঙ্গে খেলে ব্যক্তি ক্লান্ত অনুভব করতে পারেন। এর ফলে কোনো কাজেই তারা মনোনিবেশ করতে পারবেন না।

চিজ : ডিমের সঙ্গে ভুলেও চিজ খাবেন না। কারণ এর ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে।

আলু ভাজা : কখনো ডিমের সঙ্গে আলু ভাজা খাওয়া উচিত নয়। ভাজা আলুতে ফ্যাট থাকে, যা পাচন প্রক্রিয়াকে ধীর করে দেয়। এতে পেট ফোলার সমস্যা হতে পারে।

Need Ads
error: কপি হবে না!