ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিএনপি’র আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আহম্মদনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, গত ১৬ বছরে সবচেয়ে বেশি মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের জন্য মানুষের জন্য ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে গুম, খুন ও হাজার হাজার মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়িয়েছে তারা। এই ত্যাগী নেতাকর্মীদের সামনে মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো.শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, আব্দুর রশিদ, সাইদুল হক, আব্দুল মান্নান হিরা ও আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন, মালিঝিকান্দা

Shamol Bangla Ads

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার আলী বেলাল, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন সোহাগ, রিক্সা, ভ্যান অটোচালক উপজেলা কমিটির আহবায়ক আব্দুস ছাত্তার প্রমুখ।

ওইসময় হাতিবান্ধা, মালিঝিকান্দা ও গোরীপুর ইউনিয়নসহ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!