ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মা হতে চান তানজিন তিশা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই জানালেন নিজের ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি হয়ে হাজির হন এই জনপ্রিয় অভিনেত্রী। সেখানেই জানান, আগামী ৫ বছরের মধ্যেই মা হতে চান তিনি।

Shamol Bangla Ads

টকশোতে উপস্থাপক জায়েদ খান যখন তাকে প্রশ্ন করেন-‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’-তিশা অকপট জবাবে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

এ সময় তিশা আরও বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচারিত হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক জায়েদ খান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!