শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নয়ানীবাজার, গোয়ালপট্টি, খরমপুর, বটতলাসহ বিভিন্ন এলাকায় ওই গণসংযোগ করেন হাফেজ রাশেদুল ইসলাম।

ওইসময় তিনি সদর আসনের ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এর আগে বুধবার তিনি শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গন থেকে গণসংযোগ শুরু করেন।

দুদিনের ওই গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসাইন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শহর জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক মো. জাহিদ আনোয়ারসহ জামায়াতের নেতা-কর্মীগণ।




