শেরপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই মঙ্গলবার সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

ওইসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওইসময় ২৪ জন ক্ষতিগ্রস্ত নার্সারী মালিককে ৪ লাখ ২৮ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।




