প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয়। ১ জুলাই মঙ্গলবার () রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি ওই কথা বলেন।

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা দিয়েছিল। সংস্কারের কথা তো বিএনপিই বলেছিল, অথচ এখন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না। শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয়।
তিনি বলেন, গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপস নেই বিএনপির। এমনকি ‘জুলাই সনদ’-এর প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি, এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই।

এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটের জন্যই আন্দোলন করেছিল বিএনপি। প্রতিপক্ষ ভেবে অনৈক্য সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।




