ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৬০ জন

স্টাফ রিপোর্টার
জুন ২৬, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

শেরপুরে ২৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬০ জন পরীক্ষার্থী। তবে কোথাও কোন শিক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।

Shamol Bangla Ads

এদিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা।

জানা যায়, এ বছর শেরপুর জেলায় এইচএসসি পরীক্ষান ৯টি কেন্দ্রে মোট ৬ হাজার ৭২২ জন পরীক্ষার্থী, আলিম পরীক্ষার ৫টি কেন্দ্রে ৮২৪ জন, ভোকেশনাল পরীক্ষার ২টি কেন্দ্রে ১১৮ জন ও কারিগরি পরীক্ষার ১০টি কেন্দ্রে ২ হাজার ৬৯ জনসহ মোট ৯ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে এইচএসসিতে ৮৬ জন, আলিমে ২৭ জন, ভোকেশনালে ২ জন ও কারিগরিতে ৪৫ জনসহ মোট ১৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোথাও কোন অপ্রীতিকর বা বহিস্কারের ঘটনা ঘটেনি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর পদক্ষেপসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় জেলায় সুষ্ঠু পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনের পরীক্ষার মতোই বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশা করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!