ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪০ দিন পর খুলল নগর ভবন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

টানা ৪০ দিন তালাবদ্ধ থাকার পর অবশেষে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন। ২৩ জুন সোমবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন।

Shamol Bangla Ads

নগর ভবনে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে প্রশাসক শাহজাহান মিয়াসহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ এখনও তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের অবিলম্বে শপথগ্রহণের দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে আন্দোলন শুরু করেন। এর পরদিন, অর্থাৎ ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে স্থবির হয়ে পড়ে ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম।

Shamol Bangla Ads

রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের পরই আজ সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হলো।

Need Ads
error: কপি হবে না!