ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গল টেস্টে শান্তর জোড়া সেঞ্চুরি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ

গলে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রথম ইনিংসে ২৭৯ বল খেলে ১৪৮ রান করে দলের শক্ত ভিত্তি স্থাপন করেন তিনি। আজ দ্বিতীয় ইনিংসেও নিজের প্রতিভার জাদু দেখিয়ে সেঞ্চুরি তুলে নিলেন শান্ত।

Shamol Bangla Ads

থারিন্দু রত্নায়েকের করা ৮৫ তম ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপে এক রান নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত।
বর্তমানে ১৯০ বল খেলে অপরাজিত অবস্থায় ১০০ রান করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন নাজমুল ইসলাম। এই কৃতিত্বের তালিকায় তিনি ১৬তম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার জোড়া সেঞ্চুরি করেন বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ম্যাচে দুই সেঞ্চুরি আছে আর কেবল মুমিনুল হকের, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে অধিনায়ক হিসেবে এটিই শান্তর প্রথম জোড়া সেঞ্চুরি।

Need Ads
error: কপি হবে না!