ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল ২২ জুন রবিবার বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ২১ জুন শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন।

Shamol Bangla Ads

এতে বলা হয়, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল থেকে এমবিবিএসের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে। যেকোন মুহুর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে। ওইসময় আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবিলম্বে বাজেটে আবাসনে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে সংকট নিরসনের আহ্বান জানান তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!