শেরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিজাম উদ্দিনসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
পরে মেলায় অংশগ্রহণকারী সেরা ৩টি স্টলের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য স্টলসমূহকেও পুরস্কৃত করা হয়।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় আয়োজিত ওই মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করে।




