ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৮ জুন বুধবার রাত ১২টা ৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা শেষে গুলশানের বাসায় (ফিরোজা) ফিরেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, পরীক্ষা শেষে রাত ১১টা ১৭ মিনিটে বাসার উদ্দেশে রওনা দেন বেগম খালেদা জিয়া। এরআগে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানে নিজ বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। হাসপাতালে পৌঁছান রাত ৭টা ৪৭ মিনিটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার এম্বুলেন্স করে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। হিথ্রো বিমানবন্দর খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫শে জানুয়ারি খালেদা জিয়াকে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। প্রায় ৪ মাস পর লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৬ই মে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন। ঢাকায় আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছে।

Shamol Bangla Ads

লন্ডনে যাওয়ার আগে সবশেষ গত ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

Need Ads
error: কপি হবে না!