ads

বুধবার , ১৮ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারিয়েছিল বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে আরো একবার বড় জুটি গড়েন মুশফিকুর রহিম। দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাতে দলও বড় সংগ্রহ পেয়েছে। তবে তাদের বিদায়ের পর লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। শেষ ২৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফলে দিনের শেষটায় ভক্তদের কিছুটা হলেও হতাশ করেছে টাইগাররা।

Shamol Bangla Ads

গল টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান। দুই অপরাজিত ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা। আগের দিনের ৩ উইকেটে ২৯২ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকালই তিন অঙ্ক ছোঁয়া শান্ত আজ বেশিক্ষণ টিকতে পারলেন না। দিনের সপ্তম ওভারে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। তার আগেই অবশ্য ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। শান্ত ফেরায় ভাঙে ২৬৪ রানের চতুর্থ উইকেট জুটি।

শান্তর বিদায়ের পর লিটনকে সঙ্গে নিয়ে আবারো বড় জুটি গড়েন মুশফিক। এই অভিজ্ঞ ব্যাটার এগোচ্ছিলেন ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির পথে। তবে সম্ভাবনা জাগিয়েও করতে পারেননি। ফিরছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আসিথা ফার্নান্দোর ইন সুইংয়ে লাইন মিস করেন মুশফিক, বল সরাসরি তার পায়ে আঘাত হানে। রিভিউয়ে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত হানত, ফলে আম্পায়ার্স কলে ফিরতে হয় মুশফিককে। সাজঘরে ফেরার আগে ৩৫০ বলে ১৬৩ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ৯টি বাউন্ডারি ছিল।

Shamol Bangla Ads

মুশফিকের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। ৭ বল পরই ফিরেছেন তিনি। থারিন্দু রত্নায়েকের লেগ স্টাম্পের বাইরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে বল উপরে উঠে যায়, কিছুটা এগিয়ে এসে বল গ্লাভসবন্দি করেন উইকেটকিপার কুশল মেন্ডিস। তাতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও করা হলো না লিটনের। ১২৩ বলে ৯০ রান করেছেন তিনি।

এরপরই যেন ধস নামে বাংলাদেশের ইনিংসে। জাকের আলি ৮ রান করে বিদায় নেন। তাইজুল করেছেন ৬ রান। নাঈম হাসান উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৩০ বলে ১১ রান করে।

Need Ads
error: কপি হবে না!