ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে মাইকে ঘোষণা দিয়ে ৭ পরিবারকে ‘সমাজচ্যুত’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

জামালপুরে ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে ৭ পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। শহরের দাপুনিয়া এলাকায় মাতব্বরদের ওই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। নিরাপত্তাহীনতায় তারা ঘরের বাইরে বের হতে পারছে না। এদিকে প্রশাসন বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার রাতে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, আজ থেকে মরহুম আজিজুল হক, ইসমাইল হোসেন মৌলভি, মনসুর মিয়া, মানিক, জানিক, মজিবর ও নান্নুর পরিবার সমাজচ্যুত। তাদের সঙ্গে কেউ মেলামেশা, লেনদেন কিংবা ওঠবস করতে পারবে না। কেউ নিয়ম ভাঙলে তাকেও একঘরে করা হবে। ওই ঘোষণার পর থেকে অতি প্রয়োজনেও ঘরের বাইরে বের হতে পারছেন না পরিবারগুলোর সদস্যরা।

স্থানীয়রা জানান, এলাকার মুনসুর মিয়ার পরিবারের সঙ্গে কিছু ‘প্রভাবশালী’ ব্যক্তির বিরোধ চলে আসছিল। গত শুক্রবার জুমার নামাজের পর মুনসুরের সঙ্গে প্রতিবেশী মন্টু মিয়ার মারামারি হয়। ওই ঘটনায় মাতব্বররা সালিশ করে মুনসুরের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় মুনসুরের পরিবারসহ সাত পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Shamol Bangla Ads

ভুক্তভোগী ইসমাইল হোসেন মৌলভি বলেন, আমরা কোনো অপরাধ করিনি। শুধু পারিবারিক একটি বিষয়ে মতবিরোধ ছিল। আরেক ভুক্তভোগী ফারুক হোসেন জানান, তারা মসজিদেও যেতে পারছেন না। দোকান থেকে কিছু কিনতে পারছেন না। করুণ অবস্থা হুসনা বেগমের পরিবারেও। তিনি বলেন, ছোট বাচ্চারা কান্নাকাটি করছে। ওদের কিছু কিনে দিতে পারছি না। আমাদের দোষ কী?

এ বিষয়ে অভিযুক্ত ‘মাতব্বর’ শামীম আহমেদের সাথে কথা হলে, তিনি দাবি করেন, এলাকার প্রায় ৫০০ লোকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে। তার একক কোনো সিদ্ধান্ত ছিল না।

এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ওই বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত করছি। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!