ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবিউল ইসলাম এর কবিতা ‘আদর্শ টি স্টল’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

বৃষ্টির রাতে হাঁটতে ছিলাম
ভেজা-ভেজা পথে,
শুনতে পেলাম ডাকছে শাওন
আমায় পেছন হতে।
এদিক-সেদিক চোখ ঘুরিয়ে
ডান দিকে দেই দৃষ্টি,
চা-সিঙ্গারা চুয়িঙ্গাম আর
পান রেখেছে মিষ্টি।
দোকানের নাম আদর্শ তাই
প্রশ্ন এলো মাথায়,
আইডিয়ালের বঙ্গানুবাদ
করেছ কার কথায়?
শাওন ছিল আইডিয়ালের
চটপটে এক কর্মী,
হাসপাতালেও করেছে কাজ
স্বভাব নিজের ধর্মী।
প্রশ্ন তাকে করলাম তাইতো
তুমি এলে চলে?
উত্তরটা সে বুঝিয়ে দিলো
স্বাধীন কর্মের ছলে!
আপ্যায়নের জোর খাটিয়ে
তুললো শেষে ছবি,
করলো দাবি,” ছন্দে নেকপাইন
আন্নে আঙ্গর কবি!”
লেখার কথা ভুলে ছিলাম
একটু কাজের চাপে,
ঢাকায় গিয়ে পড়লো মনে
চুমুক দিতেই কাপে।
শাওন মিয়ার নতুন দোকান
আদর্শ টি স্টলে,
খরমপুর মোড় দেখতে পারেন
চা কেমন তার চলে।
নতুন ব্যবসা চলুক ভালো
জানাই অভিনন্দন,
সৎ ব্যবসায় হালাল পুঁজির
অটুট থাকুক বন্ধন।

Need Ads
error: কপি হবে না!