ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গির্জায় অগ্নিসংযোগ ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গারো ছাত্রদের মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৪ ৩:৫৩ অপরাহ্ণ

admin-ajax.phpস্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীর বাঁকাকুড়া গির্জায় অগ্নিসংযোগ এবং দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন করেছে গারো ছাত্ররা। ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ব্যানারে ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০-১১ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপি ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এসময় অন্যান্যের মধ্যে বাগাছাস কেন্দ্রীয় সহ-সভাপতি পবিত্র ম্রং, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাগিরন চিরান, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। পরে গারো ছাত্রদের একটি মিছিল ঝিনাইগাতী বাজার পরিদর্শন করে। এসময় বাগাছাস নেতৃবৃন্দ সারাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করে অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়ে সরকারের নিকট দূর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা বাঁকাকুড়া গির্জা এবং শেরপুরের আদিবাসী সম্প্রদায়সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া খৃষ্টান পল্লীর গীর্জার ঘরের গেইট পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

Need Ads
error: কপি হবে না!