ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা এনসিপির কমিটি ঘোষণা; প্রধান সমন্বয়কারী লিখন

স্টাফ রিপোর্টার
জুন ১৫, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) শেরপুর জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ জুন শুক্রবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সদস্যবিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এ কমিটিতে ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।

অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবীর মিথুন, লুৎফর রহমান লাজু, আর কে রেজা, ফিরোজ আহমেদ, এসএম রাশেদ সিরাজী নিপুণ ও তান্না ইসলাম, সদস্য আরিফ সাফফারী, আল মামুন সরকার, রাশেদুল হাসান, মাজহার মেহেদী, আবু সালেহ, আশরাফুল আলম মোহন, মো. আব্দুল মান্নান মাস্টার, হুমায়ুন কবির আকাশ, মমিনুল ইসলাম আরব, রুহুল আমিন, মো. জোবায়ের আহমেদ, সুজন মিয়া, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েল, উম্মে হাবিবা, কাকন আহমেদ, মো. জাহাঙ্গীর জালাল, শারমিন আক্তার ও মো. সাদ্দাম হোসেন।

Shamol Bangla Ads

এদিকে নবঘোষিত কমিটির বিষয়ে শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে আমার উপর আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের সহযোগিতার আজ এই জায়গায় আসতে পেরেছি তাদেরসহ সকলের দোয়া চাই যাতে সবার আস্থা ও বিশ্বাসের জায়গাটা ধরে রেখে এনসিপিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!