মেহের আমজাদ,মেহেরপুর : মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে মেহেরপুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলের মেহেরপুরস্থ বাসভবন প্রাঙ্গনে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধনা দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, সহ-সভাপতি আলহাজ মোঃ আসকার আলী, আব্দুল মোমিন চৈাধুরী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলবিনু মন্ডল, সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বাগোয়ান ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়।

এদিকে, মেহেরপুর পৌর সভার উদ্যোগেবুধবার বিকেল সাড়ে ৩ টায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেন দোদুল বলেন, স্বাধীনতার সুতিকাগার খ্যাত মেহেরপুর জেলাকে নতুন সাজে সজ্জিত করা হবে। সেই সঙ্গে ১ম শ্রেণীর মেহেরপুর পৌরসভার সার্বিক উন্নয়নও অব্যাহত থাকবে। সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা হীরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু নব নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলকে ফুলের মালা ও কোর্ট পিন পরিয়ে দেন। এসময় সেখানে পৌর কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।




