ads

বুধবার , ১১ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ৭ বছরের শিশুর

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ১১, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মুরগীর খামারে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ জুন মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের কালিনগর মহল্লায় ওই ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ওই মহল্লার সোহেল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশু আসাদুজ্জামানসহ কয়েকজন শিশু কালিনগর মহল্লার ফারুক মিয়ার পোল্ট্রি ফার্ম সংলগ্ন খেজুর গাছে খেজুর পারতে যায়। খেজুর পারা শেষে ফেরত আসার সময় পোল্ট্রি ফার্মে জিআই তারের বেড়ার মাধ্যমে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে হাত দেয় আসাদুজ্জামান। জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ থাকায় ঘটনাস্থলেই আসাদুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৈদ্যুতিক ফাঁদে মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শিশুর লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানায় এনে রাখা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!