ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় একদিনে ডেঙ্গু আক্রান্ত ২১

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

ঢাকা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকাল ঢাকা বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। ৭ জুন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আপডেট বাতায়নে ওই তথ্য তুলে ধরা হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ জন। এরমধ্যে ঢাকা সিটি ও বিভাগেই ২১ জন। এর বাইরে চট্টগ্রামে ৩ ও ময়মনসিংহে ২ জন ডেঙ্গুরোগী পাওয়া গেছে।

গতকাল শুক্রবারের ডেঙ্গু আপডেট বাতায়ন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত ছিল ৫৯ জন। এরমধ্যে বরিশালেই ৩৫ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬ ও ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত ছিলেন।
l

Shamol Bangla Ads

জানা যায়, বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় জমে থাকছে পানি। এতে বাড়ছে মশার প্রজনন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু। যা সামনের দিনে আরও বাড়বে বলে ধারনা করা যাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!