ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র ঈদুল আজহা আজ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ শনিবার (৭ জুন) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পশু কোরবানির মধ্য দিয়ে দিনটিতে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Shamol Bangla Ads

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে এ জামাত হবে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজনের কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য বলছে, শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদের নামাজের জন্য প্রস্তুত ঈদগাহ। সকালে মুসল্লিরা ঈদগাহে যাবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ে। ফিরে এসে আল্লাহর পথে পশু কোরবানি করবেন।

ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, চার হাজার বছর আগে মুসলমানদের আদি পিতা হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হন সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম (আ.)-কে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর হজরত ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেন। এসময় আল্লাহর নির্দেশে ইসমাইলের বদলে সেখানে একটি দুম্বা কোরবানি হয়।

ঈদের পরের দু’দিনও পশু কোরবানি করার সুযোগ আছে। আগামী সোমবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব।

Need Ads
error: কপি হবে না!