ads

বুধবার , ৪ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৪, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

ক্যারিয়ারে সবই জিতেছেন বিরাট কোহলি। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ। শুধু বাকি ছিল আইপিএল শিরোপা। ১৭ বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলে তিনবার ফাইনাল খেলেও অধরা ছিল ওই শিরোপা। বুধবার পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার অধরা ওই শিরোপা উঁচিয়ে ধরল বিরাট কোহলির বেঙ্গালুরু। ৩ জুন মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেটে ১৯০ রান তোলে।

Shamol Bangla Ads

বিরাট কোহলি ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান তোলেন। মায়াঙ্ক আগারওয়াল ১৮ বলে ২৪ রান করেন। রজত পতিদার ১৬ বলে ২৬ রান করেন। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ২ ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে ২টি করে ৪ ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

Shamol Bangla Ads

জবাবে পাঞ্জাব ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানে আটকে যায়। দলটির টপ অর্ডারের ৩ ব্যাটার সেট হয়ে ফিরে যান। ওপেনার প্রিয়াংশি আরিয়া ১৯ বলে ২৪ ও প্রবসিমরান সিং ২২ বলে ২৬ করে আউট হন। তিনে নামা জস ইংলিশ ২৩ বলে ৩৯ রান যোগ করেন।

পাঞ্জাবকে শিরোপার পথে টানছিল শশাঙ্ক সিং। তিনি ৩১ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। ৬টি ছক্কা ও ৩টি চার মারেন। কিন্তু নামান ওধেরার ব্যর্থতা৷ কারণে হেরেছে পাঞ্জাব। তিনি ১৮ বল খেলে ১৫ রান করে দলকে বিপদে ফেলে দেন।

পাঞ্জাব এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল। ১১ বছর আগেও প্রীতি জিনতার দলের স্বপ্নভঙ্গ হয়। অন্যদিকে বেঙ্গালুরু ও কোহলির প্রথম আইপিএল শিরোপা উৎসবে উপস্থিতি ছিলেন দলটির সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!