ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবদের লিডারশীপ রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ৩, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি এবং ব্যক্তি, পরিবার ও সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তার লক্ষ্যে যুবদের লিডারশীপ রিফ্রেসার্স প্রশিক্ষণ হয়েছে শেরপুরে। ২ জুন সোমবার দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি’র আইপি প্রকল্পের আওতায় শহরের নতুন বাজার এলাকার একটি রেস্তোরার হলরুমে ওই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য করণীয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সংবেদনশীল মানুষ হিসেবে জনগণের সমস্যা উন্নয়নে কাজ করা, মানবাধিকার ও সর্বোপরি ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে নিজেদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইডি’র সমন্বয়কারী তারিক হোসেন, প্রশিক্ষক পংকজ গোস্বামী, শিক্ষক এসএম আবু হান্নান, আইপি ফেলো সুমন্ত বর্মন প্রমুখ।

Shamol Bangla Ads

এতে আইপি এইচআরডি এবং জনউদ্যোগ যুব ফোরামের ৩০ জন যুব নেতা অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!