ads

রবিবার , ১ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

তুরস্ক প্রস্তাবিত বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ড. কেমাল মেমিসওলো। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের সঙ্গে হওয়া এক বৈঠকে দেশটির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী কেমাল মেমিসওলো। ১ জুন রবিবার তুরস্কের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত বেশ কয়েক বছর আগে থেকেই বাংলাদেশে হাসপাতাল নির্মাণ বিষয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ সরকার পর্যাপ্ত জায়গা বরাদ্দ না করায় হাসপাতালটি আলোর মুখ দেখেনি। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাম্প্রতিক তুরস্ক ভ্রমণকালীন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ হাসপাতালের জায়গা বরাদ্দবিষয়ক সমস্যাটি তুলে ধরলে, তিনি নিশ্চয়তা দেন যে, জায়গা বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না। সরকার এ বিষয়ে আন্তরিক। সে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পুনরায় বিষয়টিতে জোর দেন। তিনি তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিয়ে জানান, শিগগিরই একটি কমিটি গঠন করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তুরস্ক কর্তৃক হাসপাতালটি নির্মাণ হলে যেন বাংলাদেশিদের তত্ত্বাবধানেই পরিপূর্ণভাবে পরিচালিত হতে পারে এমনভাবে প্রশিক্ষিত করে তোলা হবে। এছাড়াও তিনি জানান যে, এর নির্মাণ হলে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন হবে এবং জটিল রোগীদের তখন বিদেশমুখি হতে হবে না।

Shamol Bangla Ads

বৈঠকে রাষ্ট্রদূত জুলাই অভ্যুত্থানে আহত ৭ জন বাংলাদেশির তুরস্কে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুরস্ক সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি প্রস্তাব করেন যে, তুরস্ক প্রদত্ত বিশেষ সুবিধার আওতায় সম্ভব হলে আরো আহত বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য তুরস্কে আনার সুযোগ দিতে। এর প্রতিউত্তরে স্বাস্থ্যমন্ত্রী আহত রোগীদের মধ্যে যাদের উন্নত চিকিৎসায় সুস্থ করা সম্ভব বলে প্রতীয়মান হয়, তাদের একটি তালিকা দিতে অনুরোধ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!