ads

রবিবার , ১ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কোরবানীর পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

শেরপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে অংশীজনদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সভায় কোরবানীর পশুর চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও পরিকল্পনা নিশ্চিত করতে সঠিক পদ্ধতিতে কোরবানীর পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চামড়া ও ট্যানারি ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!