ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ৩১, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ মে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাজিব সাহা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ডা. রাজিব সাহা বলেন, মানুষকে সুস্থ থাকতে হলে সকল বয়সের মানুষকেই পুষ্টিকর খাবার খেতে হবে। অতিরিক্ত ভাজা তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। শিশুকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার থেকে বিরত রাখুন। শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণে আমিষ জাতীয় খাবার দিন। পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। প্রতিদিন একবেলা একটি করে ডিম দুধ ও আমিষ জাতীয় খাবার খাওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, প্রবীণ সাংবাদিক এস কে ছাত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, স্বাস্থ্যকর্মী রফিকুল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্যকর্মী ছাদেকুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!