শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ মে শুক্রবার জেলা শ্রমিকদলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

জেলা শ্রমিকদলের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান তারা, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, সহ-সভাপতি কামরুজ্জামান, শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আলম বাদশা, সদর উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ হারুন, মো. শরাফত মিয়া, হুমায়ুন কবির বিপুল প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাধারণ, গরিব-দুঃখী ও শ্রমজীবী মানুষের মাঝে রাস্তায় খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পরিবারের প্রতি বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। ওইসময় জেলা, শহর, থানা ও ইউনিয়ন শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




