যুদ্ধ ছিল প্রয়োজন,
মানুষ বদলেছে মুখোশে—
স্বপ্নের জ্যোৎস্না ছেঁড়া হয়ে গেছে
স্বার্থের অন্ধকারে।
তার ভিতরে জন্ম নেয় এক
নামহীন অহং—
যার আয়নায় আর দেখা যায় না
মনুষ্যতার রেখাপাত।
বালুর শহরে,
আপসোসের গিলে-ফেলা ঘরবাড়ি পেরিয়ে
হেঁটে চলে এক সমুদ্র কাছিম,
চোখে ঘুম নয়, ক্লান্তি—
বিবেকের নিঃসঙ্গ অনুপস্থিতি।
নিস্বার্থ সেই সত্তা আজ
ঘুমিয়ে পড়ে, গভীর গভীর ঘরে।
তবু মানুষরূপী ছায়ারা
বদলায় না,
বরং জগতটাকে ফাঁপিয়ে তোলে
আদিম হায়েনার ক্ষুধায়।
আর আমরা, হতবাক দাঁড়িয়ে থাকি—
বিস্ময়ের খোলা জানালায়,
একটা বিবেকহীন পৃথিবীর সামনে।




