পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও স্যালোইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে নাজমুন্নাহার (৩২) নামে এক মহিলা নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর-বাঘাবাড়ি সড়কের ডেমরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুন্নাহার ফরিদপুর উপজেলার শ্রীগোবিন্দপুর গ্রামের আব্দুল ওয়াদুদের স্ত্রী। আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- নিহতের স্বামী আব্দুল ওয়াদুদ (৪০) ও অটোরিকশা চালক সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট গ্রামের ঠান্টু হোসেন (২৫)।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন জানান, দুপুরে ফরিদপুর থেকে একটি অটোরিকশায় আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী নাজমুন্নাহার বাঘাবাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডেমরা বাজার এলাকায় অপর একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা স্যালোইঞ্জিন চালিত একটি নছিমেনর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও নছিমনের চালকসহ ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নাজমুন্নাহারকে মৃত ঘোষণা করেন




