ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রি-কিকে মেসির দারুণ গোল, তবুও জয়হীন মায়ামি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

আরেকটি জয়হীন ম্যাচ শেষ করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। যদিও প্রায় হারের মুখ থেকে ফিরে ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। ৮৬ মিনিটে ফ্রি-কিকে দৃষ্টিনন্দন একটি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সবমিলিয়ে শেষ চার মিনিটে দুই গোল করে ৩-৩ সমতা নিয়ে ফিরল মায়ামি।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে ছিল না হাভিয়ের মাশ্চেরানোর দলটি। ফলে তাদের জয় ভিন্ন অন্য কিছু সেই পরিস্থিতি পাল্টাতে পারত না। এমন সমীকরণ নিয়ে নেমে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। ৬০ মিনিটে ব্যবধান কমালেও, ৭৩ মিনিটে ফিলাডেলফিয়া তাদের জালে আরেক গোল করে। ৩-১ স্কোরবোর্ড নিয়ে ম্যাচ মায়ামির হারের পথেই আগাচ্ছিল।

নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে বদলে যায় দৃশ্যপট। ৮৬ মিনিটে বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ফিলাডেলফিয়া গোলরক্ষককে পরাস্ত করেছেন মেসি। যে পাশে কিপার চেপে দাঁড়ালেন সেদিকেই তিনি বলটা তুলে মেরেছিলেন। কিন্তু হাত ছোঁয়ালেও আলবিসেলেস্তে তারকার গতি গোলরক্ষককে ব্যর্থ করে দেয়। শেষ বাঁশি বাজানোর আগে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তেলাস্কো সেগোভিয়ার গোলে হার এড়ায় মায়ামি।

Shamol Bangla Ads

এ নিয়ে নিজেদের শেষ আট ম্যাচের সাতটিতেই জয়হীন থাকল ফ্লোরিডার ক্লাবটি। পুরো ম্যাচেই ফিলাডেলফিয়া তাদের ওপর দাপট দেখিয়েছে। সবমিলিয়ে ৯ ম্যাচেই অপরাজেয় থাকল তারা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এমএলএস ইন্টার্ন কনফারেন্সের শীর্ষে ফিলাডেলফিয়া। অন্যদিকে, ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া মায়ামি নেমে গেল টেবিলের ছয় নম্বরে।

এদিকে মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল করলেন। এর মধ্যে শেষ ৫ ম্যাচেই হলো ৩টি। তার ফর্মের ‍উঠানামার মধ্যে দলও কার্যত হতাশা উপহার দিচ্ছে। নিজেদের শেষ চার ম্যাচেই ১৩ গোল হজম করেছে মায়ামি। সবমিলিয়ে গত ৮ ম্যাচে তাদের জালে প্রতিপক্ষরা ২৩ গোল দিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!