ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না : প্রেসসচিব

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। বন্দরকে সংস্কার করতে চাচ্ছি। ২৫ মে রবিবার দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

প্রেসসচিব বলেন, সরকার চায়, বিশ্বের সবচেয়ে বড় বড় কম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে। তিনি আরও বলেন, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে আমাদের জানিয়েছে।

Need Ads
error: কপি হবে না!