ads

শনিবার , ২৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার পেলেন শেরপুরের পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
মে ২৪, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

২৪ মে শনিবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত রেঞ্জের এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় ওই তথ্য জানানো হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে এপ্রিল মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ। পরে রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ওই সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

Need Ads
error: কপি হবে না!