ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার শনিবার বিকেলে জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাজারে মাথার ঘাম পায়ে ফেলে তার চিংড়ি প্রতীকে ভোট চাইতে গণসংযোগ করেছেন। পরে বড়গাছী বাজারে এক পথসভায় বিএনপি দলীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক উপস্থিত থেকে বিজয় ছিনিয়ে আনতে একাত্ততা ঘোষণা করেন। দেশের জাতীয় নির্বাচনে বিএনপিকে সরকার দল কোন্ঠাঁসা করায় দলকে শক্তিশালী করতে দেশের অন্যান্য উপজেলার মত বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে সর্বস্তরের নেতাকর্মীরা এক যোগে দলমত নির্বিশেষে সকলের নিকট ভোট প্রার্থনায় জোর তৎপরতা চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। যে কোন মূল্যে বিএনপি’র এ প্রার্থীকে জয়ী করতে প্রাণপণ লড়াই চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন পথসভায়। এ সময় জামবাড়ীয়া ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের, বিএনপিসহ বিভিন্ন সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক এবং বিএনপি উপজেলার শীর্ষ পর্যায়ের নেতা উপজেলা শাখার সহসভাপতি নুরুল ইসলাম, আব্দুস সোবহান মাষ্টার(প্রার্থীতা প্রতাহারকারী), আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তোতা, (প্রার্থীতা প্রতাহারকারী), সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু (প্রার্থীতা প্রতাহারকারী), জামবাড়ীয়া ইউপি শাখার সিনিয়ার সহসভাপতি ডাঃ আব্দুল মান্নান বাবুল, বিএনপি উপজেলা শাখার সদস্য রবিউল করিম মিঠু, বিএনপি যুব দল উপজেলা শাখার সভাপতি বেলালউদ্দিন, সাধারণ সম্পাদক মনসুর আলী, ছাত্রদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও যুবদল জামাবাড়ীয়া সভাপতি জাহিরুল ইসলামসহ সহস্রাধীক নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।




